কাজী কবির উদ্দিন আহম্মদের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

চট্টগ্রামের সাংবাদিকতা বিকাশের অন্যতম অগ্রপথিক, অধুনালুপ্ত দৈনিক আজান সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ কাজী কবির উদ্দিন আহম্মদের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৫ সালের ১৯ মে বার্ধক্যজনিত রোগে ৯৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে মরহুমের বাসভবনে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। আলহাজ কাজী কবির উদ্দিন আহম্মদের সাংবাদিকতা জীবন শুরু হয় ১৯৩৭ সালে সাপ্তাহিক সত্যবার্তা পত্রিকার সম্পাদক হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুরও লিখা পাঠিয়ে এর গৌরব বৃদ্ধি করেছিলেন। ১৯৪৯ সালে তিনি দৈনিক আজান পত্রিকার সম্পাদক হিসাবে যোগ দেন এবং ১৯৫৬ সাল পর্যন্ত এর দায়িত্বে ছিলেন। এরপর ১৯৬৪ সালে দৈনিক ইনসাফ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জন্য আমৃত্যু মাসিক ভাতা মঞ্জুর করেন। ১৯৮৪ সালে তিনি মাহাবুবুল-উল-আলম স্বর্ণপদক লাভ করেন। বিজ্ঞপ্তি।