বিএমইউতে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Printed Edition

আগামী ২৫ মে অনুষ্ঠেয় বিশ্ব থাইরয়েড দিবস ও আন্তর্জাতিক থাইরয়েড সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন’ এবং ‘আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিনমাসে গতকাল বাংলাদেশ থাইরয়েড সোসাইটির উদ্যোগে গোলটেবিল আলোচনা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা: এ কে এম ফজলুল বারী। সেমিনারে বলা হয়, সাইজে ছোট কাজে বড় থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড সমস্যা, জটিলতা ও রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা করাতে পারলে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব কিন্তু বিলম্ব হলে মানবদেহের অনেক বড় ক্ষতি হয়ে যায়, প্রাণহানিরও শঙ্কা রয়েছে। তাই দ্রুত শনাক্তে মুক্তি, বিলম্বে বড় ক্ষতি। সবচেয়ে উদ্বেগের বিষয় দেশের কোটি কোটি মানুষ থাইরয়েডের সমস্যা, জটিলতা ও রোগে আক্রান্ত হলেও তাদের অনেকেই জানেন না যে তাদের থাইরয়েডজনিত সমস্যা বা রোগ রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, প্যানেল এক্সপার্টে বক্তব্য রাখেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা: ফওজিয়া মোসলেম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ করিম। প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সাবেক মহাসচিব অধ্যাপক ডা: ফরিদুল আলম, বিএমইউর নাক কান গলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার, ঢাকা মেডিক্যাল কলেজের ইনমাসের পরিচালক অধ্যাপক ডা: শংকর কুমার বিশ্বাস, বারডেমের শিক্ষক ডা: ফারিয়া আফসান। বিজ্ঞপ্তি।