জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেস ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তাইফুর রহমান তমাল বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মো: মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে লিমন ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।
এ ছাড়াও দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্য ঢাকা ডায়েরির মো: রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্য স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছে।



