প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যার মাধ্যমে ব্যাংকের গ্রাহক ও কর্মীরা বিশেষ সুবিধা পারবেন।
সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।
এই অংশিদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীরা এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের বিভিন্ন ওয়েলনেস সেবায় ছাড় পাবেন।
উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের নীরা বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাতেমা আক্তার এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের অ্যাসথেটিক কনসালট্যান্ট ডা: রুমানা নাজনীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



