ক্রীড়া প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল বেলজিয়াম। ইউরোপের এই দেশটি ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও উঠতে পারেনি। এবার কি তারা সেরা ৩২ এ কোয়ালিফাই করবে। নাকি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দেশে ফেরার বিমান ধরতে হবে। বলা হচ্ছে এ কারণেই, এবারের বিশ্বকাপে তারা প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে মিসরের কাছে। আফ্রিকার আরব কান্ট্রি মিসর তাদের ১-১ গোলে রুখে দিয়েছে। লিড নেয়া মোহাম্মদ সালাহদের কাছে ০-১ গোলে পিছিয়ে পড়েছিল। পরে আত্মঘাতী গোলে ড্র করা।
আরব বিশ্বের অর্থাৎ যেসব দেশের মানুষরা আরবি ভাষায় কথা বলে সেসব দলের কাছে বেলজিয়ামের গোত্তা খাওয়াটা নতুন কিছু নয়। সেই ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকেই তা হয়ে আসছে। ১৯৯৪ এর বিশ্বকাপে সৌদি আরব ১-০ গোলে হারিয়েছিল বেলজিয়ামকে। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার মতো মাঝমাঠ থেকে বল নিয়ে গোল করেছিলেন সাঈদ ওয়াইরান। এরপর তার নাম হয়ে যায় মরুর ম্যারাডোনা। ওই হারের পরও অবশ্য দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বেলজিয়াম।
কাতার বিশ্বকাপে অবশ্য তাদের প্রচণ্ড ধাক্কাটি দিয়েছিল আরব বিশ্বের উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো। সেই ধাক্কা এতটাই প্রবল ছিল যে বেলজিয়ামের পক্ষে আর দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি। গ্রুপের দ্বিতীয় ম্যাচেই কেভিন ডি ব্রুইনা, রোমেলো লুকাকুদের ২-০ গোলে হারায় মরক্কো। এবার সেই ধারাই বজায় রাখল মিসর। যদিও সালাহরা জিততে পারেনি। করেছে ড্র।


