শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Printed Edition

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাগপার আয়োজনে বাদ জুমা বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম শফিউল আলম প্রধান ও তার সহধর্মীনি মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধানসহ জাগপার জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত ছিলেন- বগুড়া জেলা জাগপার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শামীম আক্তার পাইলট, কেন্দ্রীয় সহসভাপতি দেলদার হোসেন নান্টু, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক আকন্দ, সহসভাপতি দৌলতজ্জামান মানিক মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, জাগপা নেতা কামরুল হাসান রানা, মাহবুবুর রহমান রঞ্জু, আমিনুর হক রাজু, আনোয়ার হোসেন, দবির উদ্দিন, শাহিনুর ইসলাম শাহিন, সৈকত আহম্মেদ মিলন প্রমুখ। বগুড়া অফিস।