দেড় মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মজনু

Printed Edition

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মজনু সাখিদার (৪০) গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির কোনো সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে মজনু সাখিদার হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ মজনুর বাবা হুরমত সাখিদার ও মা রাশেদা বেগম ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তার ছেলে আলামিন জানান, পরিবারের সবাই মজনুর নিরাপদে ফিরে আসার আশায় রয়েছেন। তিনি সমাজের সব শ্রেণিপেশার মানুষের কাছে তার বাবার সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছেন।

মজনু সাখিদারের সন্ধান পেলে তার ছেলে আলামিনের মোবাইল নম্বর ০১৩৩৮-০২৬৮৪১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।