চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় অবৈধভাবে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে ৪০ বস্তা সরকারি টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার বিকেলে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের কালীতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সারগুলো জব্দ করা হয়। পরে স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হয়।
অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০২৬-এর ১২ ধারায় সার বহনকারী আলমসাধুর চালক রবিউল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়।



