ইসওয়াতিনি-তাইওয়ানের ঘনিষ্ঠতা নিয়ে চীনের তীব্র কটাক্ষ

Printed Edition

রয়টার্স

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং আফ্রিকার একমাত্র মিত্র দেশ ইসওয়াতিনি সফর করায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে যে ইসওয়াতিনির নেতারা তাইওয়ানের মাধ্যমে ‘লালিত-পালিত’ হচ্ছেন। এ ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

অর্থনৈতিক প্রভাব খাটিয়ে উন্নয়নশীল দেশগুলোর সমর্থন আদায়ে চীন ও তাইওয়ান দীর্ঘদিন ধরে একে অপরকে অভিযুক্ত করে আসছে। রাজা তৃতীয় এমসওয়াতির সিংহাসনে আরোহণের ৪০তম বার্ষিকী উদযাপন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই প্রেসিডেন্ট লাই এই সফরে যান।