প্রাকৃতিকভাবে ফাইবার গ্রহণ

Printed Edition

মানুষ দিন দিন আরো বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে। সবাই খাবারে সঠিক পুষ্টি যোগ করার উপায় খুঁজছে। ফাইবার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অন্যতম অপরিহার্য অংশ। এই উপাদান

হজমে সহায়তা করে। এর ফলে হৃদপিে র স্বাস্থ্য ভালো থাকে। সাপ্লিমেন্টে নির্ভর না করে খাদ্যাভ্যাসে ফাইবার যোগ করার জন্য বেশ কিছু উপায় রয়েছে।

ফল : পছন্দের যেকোনো ফল খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে মৌসুমি এবং স্থানীয় ফল সবচেয়ে ভালো। আপেল, নাশপাতি, কলা

এবং বেরির মতো ফল প্রাকৃতিকভাবেই আঁশ এবং পুষ্টিতে ভরপুর। এগুলো সকালের নাশতায় খেতে পারেন। সকালের নাশতায় পূর্ণ শস্যের খাবার : পূর্ণ শস্য দিয়ে দিন শুরু করলে শরীরে প্রচুর পরিমাণে ফাইবার গ্রহণ নিশ্চিত করা যায়। সকালের নাশতায় ওটস, ডিমের সাথে হোল হুইট ব্রেড বেছে নিতে পারেন। এই ধরনের খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং হজমে সহায়তা করে।

প্রতি বেলায় সবজি রাখুন : খাদ্যতালিকায় সবজি রাখলে শরীরে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ে। সবজিতে ফাইবার এবং ভিটামিন থাকে থাকায় এটি খুবই উপকারী। সব সবজিতেই ফাইবার থাকে, তবে পাতাযুক্ত শাক, গাজর, ব্রকলি এবং শিম বিশেষভাবে উপকারী।

স্ন্যাকসের পরিবর্তে বাদাম ও বীজ : খাদ্যতালিকায় বাদাম এবং বীজ যোগ করলে শরীরে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ে। বাদাম এবং বীজ শুধু চিপস বা অন্যান্য ভাজা স্ন্যাকসের চেয়ে স্বাস্থ্যকরই নয়, এগুলো স্বাস্থ্যকর ফাইবার, প্রোটিন এবং ভালো ফ্যাটও সরবরাহ করে। খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে বাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, কুমড়োর বীজ রাখতে পারেন।

লাল চাল খান : লাল চালে ফাইবার বেশি থাকে। এটি আপনাকে দ্রুত এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরা অনুভব করতে সাহায্য করে। সেই সাথে খাবারে আরো পুষ্টি যোগ করে।

ডাল জাতীয় শস্য খান : আমাদের খাদ্যতালিকায় সবসময় ডাল জাতীয় শস্য থাকে। বেশি ফাইবার পেতে আরো বেশি করে শিম, ডাল, ছোলা জাতীয় খাবার বেছে নিন। এগুলো ফাইবারের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। এগুলো উদ্ভিদভিত্তিক প্রোটিনের দারুণ উৎস।

পর্যাপ্ত পরিমাণে পানি পান : পানি পান করলে ফাইবার গ্রহণে সাহায্য হয়। শরীরে ফাইবারের কাজ পরিচালনার জন্য পানির প্রয়োজন হয়। হজম প্রক্রিয়ায় পানি শরীর থেকে বর্জ্য পদার্থ সহজে বের করে দিতে সাহায্য করে।

ফল ও সবজির খোসা ছাড়াবেন না : অনেক ফল ও সবজির খোসাতেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলো ভালোভাবে ধুয়ে নেয়া এবং প্রয়োজনে খোসা চেঁছে ফেলাই সবচেয়ে ভালো। আলু, শসা, আপেল এবং গাজর ভালোভাবে ধুয়ে খোসাসহ খেলে বেশি পুষ্টিকর হয়। এই অভ্যাস দৈনিক ফাইবার গ্রহণের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। ইন্টারনেট।