কবি আসাদ কাজলের জন্মদিন আজ

Printed Edition

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলের জন্মদিন আজ। ইতোমধ্যে তার ৩৬টি কাব্যগ্রন্থ বের হয়েছে। এ ছাড়া ‘আসাদ কাজলের প্রেমের কবিতা’ শিরোনামে শিমুল মুস্তাফা ও শিরিন বকুলের কণ্ঠে একক কবিতার আবৃত্তির ক্যাসেট ও সিডি বের হয়েছে । গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল একযোগে তার কবিতা লাইভ রিংটোন প্রচার করছে। আসাদ কাজল তার অ্যালবামের কবিতাগুলো অডিও ও সিডি, মিউজিক ভিডিও, রেডিও টেলিভিশন, টেলিকমিউনিকেশন, মোবাইল ফোন, (৪জি-সহ সব জেনারেশন) ইন্টারনেট রিংটোন এবং ভবিষ্যতে অনুরূপ যেকোনো নতুন মাধ্যমসহ অন্য সব মাধ্যমে রেকর্ড কর্মের এককভাবে দেশে প্রচলিত ২০০০ ও সংশোধিত ২০০৫ সালের কপিরাইট আইনের আওতায় পূর্ণ মেয়াদের (৬০ বছর) বাণিজ্যিক ভিত্তিতে দেশে ও বিশ্বব্যাপী প্রকাশনা ও প্রচারের জন্য একচেটিয়া লাইসেন্সের সর্বপ্রকার বাণিজ্যের স্বত্ব হস্তান্তরবিষয়ক এক চুক্তিনামা দলিলে স্বাক্ষর করেন। তিনি মওলানা ভাসানী পদক ও দেশ মাটি মানুষ স্বর্ণপদক লাভ করেন। এটিএন নিউজের ‘কবিবাড়ি’ ও বাংলাদেশ টেলিভিশনের ‘চেনামুখ’-এর উপস্থাপক তিনি। বিজ্ঞপ্তি।