হাউছিদের নিনজা মিসাইলে মার্কিন ড্রোন ভূপাতিত

Printed Edition

আনাদোলু

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র হাউছি গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে মরুভূমিতে বিধ্বস্ত ওই মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ এবং এর সাথে থাকা অত্যন্ত নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে এই বিমান ভূপাতিত করার ঘটনার বিষয়ে এখন পর্যন্ত হাউছি গোষ্ঠী বা মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি দেয়া হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারিব শহরের আকাশে তারা আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর ঠিক আগেই শহরের পশ্চিমাঞ্চলীয় সারওয়াহ এলাকা থেকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায় এবং এর পরপরই মাঝআকাশে পর পর দু’টি বড় ধরনের বিস্ফোরণ ঘটে।