ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মেরিনার’ দল মেট রোভ কম্পিটিশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২৫-২৭ জুন ২০২৬ কানাডার নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের মেমোরিয়াল ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ইউআইইউ মেরিনার এ বছর তাদের রোভের নাম দিয়েছে ‘ক্র্যাকেন’। অত্যাধুনিক এই রোভটি পানির নিচে চার দিকে চলাচল করতে সক্ষম। পাশাপাশি এটি নির্ভুলভাবে পানির দূরত্ব ও গভীরতা পরিমাপ করতে পারে এবং পানির নিচ থেকে সরাসরি লাইভ ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। ‘ইউআইইউ মেরিনার’ দলের লিড ইফতেখারুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক হিসেবে আছেন সাদিক হোসেন। দলটির সরাসরি তত্ত্বাবধানে আছেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মুজাহিদুল ইসলাম এবং মেন্টর হিসেবে আছেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম হাফিজ এবং প্রভাষক শেখ মো: সাইফুর রহমান। বিজ্ঞপ্তি।



