বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও ইজিপি বিষয়ক কর্মশালা

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পিপিএ ২০০৬, পিপিআর ২০২৫ ও ই-গর্ভারমেন্ট প্রকিউরমেন্ট ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ ডা: মিল্টন হলে অনুষ্ঠিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও রুলস নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ই-জিপি বিষয়ক কনসালটেন্ট অধ্যাপক আবু সৈয়দ মজুমদার।

বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তাফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো: মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভুঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৫৩ জন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আবু নাসের ইবনে সাত্তার, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সুলতানা গুলশানা বানু, ইউরোলজিস্ট অধ্যাপক ডা: মো: আব্দুস সালাম, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: দেবতোষ পাল প্রমুখ। বিজ্ঞপ্তি।