বেলাবো (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর বেলাবোতে ৩৬৬ জন দুস্থ মহিলার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। গত শনিবার বিকেলে উপজেলার হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় এ কার্ড দেয়া হয়। সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, বেলাবো ইউএনও উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ওসি এস এম আমানউল্লাহসহ স্থানীয় নেতারা।



