বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ভাষাসৈনিক ডা: মকবুল হোসেন (৯৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুুধবার দুপুরে মহানগরীর নারুলীস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। ডা: মকবুল হোসেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে তিনি আবার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান। পরবর্তী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিভিন্ন মহল তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বগুড়া অফিস।



