সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম কাউসার (৩০)। এ নিয়ে চাঞ্চল্যকর এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
গতকাল সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মারা যান। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাউসারের শরীরের প্রায় ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর গোমেজ ও মো: আমির নামে আরো দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



