এবার পশ্চিমবঙ্গের সব মাদরাসাতেও ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

Printed Edition

দ্য হিন্দু

পশ্চিমবঙ্গের সব স্কুলে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া বাধ্যতামূলক করার মাত্র এক সপ্তাহ পরেই এবার রাজ্যের সব মাদরাসার েেত্রও একই নির্দেশ জারি করল শুভেন্দু অধিকারীর নতুন সরকার। রাজ্য সরকারের মাদরাসা অধিদফতরের প থেকে দেয়া সাম্প্রতিক এক আদেশে জানানো হয়েছে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি মাদরাসায় সকালের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলিতে) ভারতের এই ‘জাতীয় গানটি’ গাইতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের মাদরাসা শিা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে থাকা সরকারি অনুদানপ্রাপ্ত কিংবা অনুদানবিহীন; সব ধরনের স্বীকৃত মাদরাসার েেত্রই এই নতুন নির্দেশনা কার্যকর হবে বলে মাদরাসা অধিদফতরের প থেকে স্পষ্ট করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই শুভেন্দু অধিকারীর সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। তার মধ্যেই অন্যতম ছিল রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের ছয়টি স্তবকের সবকটি গাওয়া বাধ্যতামূলক করা। স্কুল শিা বিভাগের সেই আদেশের রেশ ধরেই এবার মাদরাসাগুলোর জন্যও একই নিয়ম চালু করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, পূর্বের সব নির্দেশনা বাতিল করে রাজ্যের স্কুল শিা বিভাগের অধীনস্থ সব শিাপ্রতিষ্ঠানে কাস শুরুর আগে সকালের প্রার্থনাসভায় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি তাৎণিকভাবে কার্যকর হবে।