আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো: রাফাত উল্লাহ খান ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি উন্নয়নে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৯ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।