ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও কম্পিউটার অ্যান্ড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুব বলেন, এ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। কেননা, এখানে যোগ্য শিক্ষক, উন্নত পাঠ্যসূচি, উন্নত ল্যাব এবং উন্নত পদ্ধতির মাধ্যমে ইইই বিভাগ পরিচালিত হচ্ছে। অধ্যাপক ড. এটিএম মাহবুব আরো বলেন, এটি একটি ডায়নামিক সাবজেক্ট। বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে চলছে। কেননা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্লোবাল সিস্টেম থেকে শুরু করে বিদ্যুৎ শক্তি উৎপাদন পর্যন্ত তড়িৎ প্রকৌশলীরা প্রযুক্তির একটি বিশাল স্থান দখল করে আছে। তারা বৈদ্যুতিক ব্যবস্থার এবং ইলেকট্রনিক যন্ত্রাংশের নকশা প্রণয়ন, আবিষ্কার বা উদ্ভাবন, নিরীক্ষণ করে থাকেন। বর্তমানে বৈদ্যুতিক মোটর, রাডার এবং ন্যাভিগেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা, অটোমোবাইল, জাহাজ ও বিমানের বৈদ্যুতিক সিস্টেম প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের সাথে জড়িত থাকেন। আর এ কারণে দেশে-বিদেশে এ বিষয়ের ডিগ্রিধারীদের দেশে-বিদেশে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল বাসেত বলেন, এ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরিতে এ ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্টাডি, চলমান বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পার্টিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আব্দুল বাসেত বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে সক্ষম হয়, সেভাবে এ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের গড়ে তোলা হচ্ছে। বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কিউ পাটোয়ারী বলেন, ‘জ্ঞানই শক্তি’-এই উদ্দেশ্য নিয়ে এ ইউনিভার্সিটিঁ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা টিউশন ফি কম নিলেও শিক্ষার গুণগতমানের ক্ষেত্রে কখনো আপস করা হয় না।’ বিস্তারিত জানতে ০১৯৩৯৮৫১০৬০-৪ নম্বরে যোগাযোগ করতে পারেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দিবা শাখার জন্য এখানে টিউশন ফি চার লাখ ৩০ হাজার টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্স ফি চার লাখ ৩০ হাজার টাকা। শুক্রবার ও শনিবার করার ক্ষেত্রে ডিপ্লোমাধারীদের জন্য কোর্স ফি তিন লাখ ৫০ হাজার টাকা। বিদেশী ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ছয় লাখ টাকা।
যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা।



