চীনা জাহাজের অনুপ্রবেশে তাইওয়ানের ক্ষোভ

Printed Edition

রয়টার্স

দক্ষিণ চীন সাগরের প্রাতাস দ্বীপপুঞ্জের নৌসীমায় চীন প্রথমবারের মতো সমন্বিত অভিযান চালিয়েছে বলে দাবি করেছে তাইওয়ান। দেশটির উপকূলরক্ষী বাহিনী শনিবার এক বিবৃতিতে জানায়, তাইওয়ানকে উসকানি দেয়ার উদ্দেশ্যে একটি চীনা উপকূলরক্ষী জাহাজ ও একটি জরিপ জাহাজ যৌথভাবে এই তৎপরতা চালিয়েছে।

তাইওয়ান-নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জটি দক্ষিণ চীন সাগরের উত্তর প্রান্তে অবস্থিত। বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবির অংশ হিসেবে দ্বীপটি এখন চীন-তাইওয়ানের সামরিক ও আধা-সামরিক দ্বন্দ্বের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মূল তাইওয়ান দ্বীপ থেকে এর দূরত্ব ৪০০ কিলোমিটারেরও বেশি হওয়ায় নিরাপত্তা বিশেষজ্ঞরা এই অঞ্চলটিকে চীনা আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। তাইওয়ানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শুক্রবার (৫ জুন) একটি চীনা উপকূলরক্ষী জাহাজ এবং শনিবার একটি জরিপ জাহাজ প্রাতাস দ্বীপের জলসীমায় প্রবেশ করে।

অভিযানের সময় চীনা উপকূলরক্ষী জাহাজটি বেতার বার্তার মাধ্যমে জানায়, তারা সেখানে নিয়মিত আইন প্রয়োগকারী অভিযান চালাচ্ছে। একইসাথে তারা প্রচার করে যে তাইওয়ানের ভবিষ্যৎ শুধু চীনের সাথে জাতীয় পুনর্মিলনের মধ্যেই নিহিত। পরবর্তী সময়ে তাইওয়ানও দ্রুত নিজেদের জাহাজ পাঠায়। তাইওয়ানিজ জাহাজ থেকে পাল্টা বার্তায় বলা হয়, ‘শান্তি বিঘিœত করা বন্ধ করুন।