মাভাবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক

Printed Edition

মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে মাভাবিপ্রবি ছাত্রদল।

হেল্প ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, সুপেয় পানি এবং কোনো কারণে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে বাইক সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে আমরা ভলেন্টিয়ার রেখেছি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের যেকোনো সেবা প্রদানের জন্য বদ্ধপরিকর। উল্লেখ্য, সি ইউনিটে মোট ৭২০ জন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল মাভাবিপ্রবিতে।