কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনার আয়োজন করেছে কাঠপেন্সিল সাহিত্য সংসদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় ‘সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের বিষয়, ভাব ও শিল্পরূপ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন কাঠপেন্সিল পত্রিকার সম্পাদক লেখক ও গবেষক সীমান্ত আকরাম। তিনি বলেন, বাংলা সাহিত্যের একজন প্রধান কবি হিসেবে ফররুখ আহমদ সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে অসাধারণ কাব্য-নৈপুণ্যে, স্বতন্ত্র কাব্য-ভাষা নির্মাণে এবং সর্বোপরি নবজাগরণের প্রেরণা সৃষ্টিতে তাঁর কৃতিত্ব সর্বজনস্বীকৃত। আধুনিক কাব্যরীতি, অলঙ্কার-প্রতীক-উপমা-রূপকল্প ইত্যাদি ব্যবহারে তিনি স্বাতন্ত্র্যিক মহিমায় উজ্জ্বল। সে অভিজ্ঞান দিয়ে তিনি তার কাব্যের অপরূপ সৌন্দর্যময় সৌধ নির্মাণে অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। ফররুখ আহমদ আরবি, ফারসি শব্দের প্রয়োগ ঘটিয়ে মুসলমান সমাজের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের উপযুক্ত বাহনরূপে বাংলা ভাষাকে গড়ে তোলার যে প্রচেষ্টা করেছেন সেটি প্রকৃতপক্ষে তারই অনন্য কৃতিত্ব। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- আজিজ হাকিম, শাহাদাৎ সরকার, অহিদ সলিম, আবদুল হালিম, জসিম উদ্দিন বিজয়, আহমেদ ইউসুফ, জুবায়ের বিন ইয়াছিন, তানভীর আহমদ শিবলী ও শাহিন ইমতিয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি।
কবি ফররুখ আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে কাঠপেনসিল সাহিত্য সংসদের মুক্ত আলোচনা
Printed Edition


