এলিয়েন ও ইউএফও ফাইল প্রকাশে নির্দেশ দিচ্ছেন ট্রাম্প

Printed Edition

রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এলিয়েন ও শনাক্ত করা যায়নি এমন উড়ন্ত বস্তু বা ইউএফও সংশ্লিষ্ট সরকারি নথি প্রকাশে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিতে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন, এসব বিষয়ে জনগণের প্রবল আগ্রহ বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, তিনি পেন্টাগনপ্রধান পিট হেগসেথ ও অন্যান্য সংস্থাকে এলিয়েন ও আনআইডিফায়েড ফাইং অবজেক্ট (ইউএফও) বিষয়ক তথ্য প্রকাশে নির্দেশ দেবেন। ট্রাম্প একে ‘অত্যন্ত আগ্রহোদ্দীপক ও গুরুত্বপূর্ণ’ বলেও অভিহিত করেছেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে গোপন তথ্য বেআইনিভাবে প্রকাশের অভিযোগ আনেন। এলিয়েন সম্বন্ধে জনসমে আলোচনা করতে গিয়েই ওবামা ‘ওই বড় ভুল করেছেন’ বলে তার দাবি।

তিনি গোপন তথ্য থেকে এসব নিয়েছেন। এগুলো করা উচিত নয় তার, জর্জিয়া যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। শনিবার প্রকাশিত হওয়া ব্রায়ান টাইলার কোহেনের সাথে এক পডকাস্টে ওবামার কাছে বাস্তবে এলিয়েন বলে কিছু আছে কি না তা জানতে চাওয়া হয়েছিল। তারা আছে, কিন্তু আমি তাদের দেখিনি, আর তাদেরকে এরিয়া ৫১-তে রাখাও হয়নি। যদি না বড় কোনো ষড়যন্ত্র হয় এবং তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এটি লুকিয়ে রাখে, এমন কোনো ভূগর্ভস্থ স্থাপনাই নেই, বলেছিলেন ওবামা।

নেভাদায় মার্কিন বাহিনীর গোপন বিমান ঘাঁটি এরিয়া ৫১ নিয়ে নানান জল্পনা-কল্পনা বিশ্বজুড়ে চাউর হয়েছে। সেখানে এলিয়েনের মৃতদেহ ও একটি ভূপাতিত মহাকাশযান আছে বলে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী অনেকে মনে করেন। তবে ২০১৩ সালে প্রকাশিত সিআইয়ের আর্কাইভ বলছে, ওই ঘাঁটিতে মূলত অতি-গোপনীয় গুপ্তচর বিমানের পরীা চলে। পডকাস্টে দেয়া মন্তব্যে ওবামা গোপন তথ্য ফাঁস করেছেন এমন ইঙ্গিত পাওয়া যায়নি। ওবামার কার্যালয়ও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।