আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Printed Edition

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা জেলার আওতাধীন মোট ২৭টি এজেন্ট আউটলেটের মালিক, চারটি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুল ইসলাম ভূঞা এবং বিশেষ অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন।

কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো: ফারুক মিয়ার সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা তাঁদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কিভাবে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিংসেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি।