বিশ্বকাপে অনিশ্চিত মার্টিনেজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগে গত পরশু জার্মান কাব ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। ফাইনাল ম্যাচে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে ওয়ার্মআপের সময় আঙুলে চোট পান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তীব্র ব্যথা সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন ও অসাধারণ পারফরম্যান্স করে কিনশিটও ধরে রাখেন। আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছেন মার্টিনেজ। বাজপাখি-খ্যাত এই গোলরক্ষকের চোটে এবার চিন্তার ভাঁজ কোচ লিওনেল স্কালোনির।

ম্যাচ শেষে জানা গেছে, আঙুল ভাঙা অবস্থাতেই পুরোটা সময় মাঠে ছিলেন মার্টিনেজ। সাধারণত এমন চোটে খেলোয়াড়দের মাঠে না নামার পরামর্শ দেয়া হলেও আর্জেন্টাইন গোলরক সেই ব্যথা উপো করে পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন। বিশেষ ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে জয়ের পথে রাখেন তিনি।

ম্যাচ শেষে মার্টিনেজ জানান, ওয়ার্মআপের সময় হঠাৎ করেই আঙুলে তীব্র ব্যথা অনুভব করেন। পরে জানা যায় সেটি ভেঙে গেছে। তিনি বলেন, ‘জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি, যেখানে চোট নিয়েই এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। বল ধরার সময় আঙুল বারবার সরে যাচ্ছিল, তবুও চেষ্টা করেছি মানসিকভাবে শক্ত থাকার এবং দলের পাশে থাকার।’

অ্যাস্টন ভিলার ৩০ বছরের বড় কোনো ট্রফিখরা কাটালেও এই আনন্দের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আসন্ন বিশ্বকাপ। আগামী জুনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ঠিক আগে এমন গুরুতর আঙুলের চোট আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়েছে। সমর্থকরাও উদ্বিগ্ন, কারণ মার্টিনেজ দলের প্রথম পছন্দের গোলরক। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পেছনে মূল কারিগরদের একজন ছিলেন এই আর্জেন্টাইন ‘বাজপাখি’।

পরিস্থিতি নিয়ে অবশ্য অতটা চিন্তিত নন মার্টিনেজ। তিনি জানিয়েছেন, কাবের এই ঐতিহাসিক জয় উদযাপন করাই এখন তার প্রথম অগ্রাধিকার। পাশাপাশি তিনি আশাবাদী যে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ও আর্জেন্টিনা দলের হয়ে আবার মাঠে নামতে পারবেন।