নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ব্যাপক অনিয়ম ও ৬০২ কোটি আর্থিক দুর্নীতি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটিতে শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হবে। শুধু তাই নয়; বেসরকারি প্রতিষ্ঠানটির সাতটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের সাত কর্মকর্তাকে বসানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মনিপুর স্কুলের আর্থিক অনিয়মের সংবাদ গত কয়েক মাস ধরেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি গোচর হলে তিনি একটি অনুশাসন দেন। সেই অনুশাসন অনুযায়ী বিশেষ এই কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে চাইলে মাউশির যুগ্ম সচিব (নিরীক্ষা) মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো রেজ্যুলেশন হয়নি। রেজ্যুলেশন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


