পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে : নাহিদ ইসলাম

Printed Edition
চট্টগ্রামে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন নাহিদ ইসলাম : মো: শরিফ
চট্টগ্রামে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন নাহিদ ইসলাম : মো: শরিফ

চট্টগ্রাম ব্যুরো

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, এ জন্য কোনো কথা বলতে চাই না। তবে আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস কাবের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরো বলেন, আমি সংসদেও এটি বলেছি, সেখানে (পশ্চিমবঙ্গে) মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। নির্বাচনের পরও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের শত্রুপ যারা বাংলাদেশবিরোধী, বাংলাদেশের স্বার্থবিরোধী, তারা নানা উসকানি দিবে, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, নানা প্রোপাগান্ডা করবে। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটি দেখিয়ে দেবো, দণি এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায়সহ সবার দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পে কথা বলতে হবে।

‘হাসিনা ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথায় যাবেন’

এ দিকে ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি ঢাকা মহানগর দেিণর আহ্বায়ক ইসহাক সরকার ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে বলেছেন, হাসিনা ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথায় যাবেন? জুলাইয়ে সাথে বেইমানি করবেন না। জুলাইয়ে সাথে বেইমানি করলে ছাড় দেয়া হবে না। চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের শহর। চট্টগ্রাম থেকেই আন্দোলনের সূচনা হবে। যারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়ন করুন। জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না। শত শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। মতায় গিয়ে রক্তস্নাত জুলাইকে ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে রাজপথ থেকে কঠোরভাবে স্মরণ করিয়ে দেয়া হবে। ঢাকা বিজয় হয়েছে। আজকে চট্টগ্রাম বিজয়ের যাত্রা শুরু হয়েছে।

উল্লেখ্য, এ দিন চট্টগ্রামের এলডিপি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।