ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপ্লবের সকল শহীদ ও ধামরাইয়ের কৃতী সন্তান শহীদ সাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আহমেদুল হক তিতাস, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার এবং ধামরাই থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ধামরাই এনসিপির সমন্বয়কারী ইসরাফিল খোকন প্রমুখ বক্তব্য রাখেন।



