জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল

Printed Edition

জাসাস খুলনা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ইন্তেকাল করেছেন। তিনি গতকাল খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ নেতাকর্মীরা। এ ছাড়াও জাসাস খুলনা মহানগরের নেতারা শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।