নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রায়েরবাগ ও কামরাঙ্গীরচরে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই শিশু। গতকাল বুধবার সন্ধ্যার পর রায়েরবাগে ললিপপ আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত তাকওয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানতলী এলাকায়। তার বাবা নুর আলম খান।
অপর দিকে গতকাল বেলা ৩টার দিকে কামরাঙ্গীরচরে সিলেটি বাজারের ৭ নম্বর গলিতে অন্য শিশুদেও সাথে খেলার সময় ব্যাটারিচালিত অটোরিকশা জান্নাতিকে ধাক্কা দেয়। আহত জান্নাতিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



