নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য-সচিব মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর দেলোয়ার হোসেন শাহীন। তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টেরও উপদেষ্টা। ক্রিকেটাঙ্গনের দীর্ঘ দিনের সংগঠক ও বৃহত্তর গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।



