রাশিয়ার ৩৫ হাজার কিমি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Printed Edition

রয়টার্স

৩৫ হাজার কিলোমিটার পাল্লার নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। গত মঙ্গলবার এই পরীক্ষা চালানো হয়।

সফল পরীক্ষার পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দাবি করেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। পশ্চিমা সামরিক বাহিনীর হাতে থাকা যেকোনো সমরাস্ত্রের তুলনায় এটি চারগুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’কে যুদ্ধকালীন ডিউটিতে মোতায়েন করা হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পাদিত পরমাণু অস্ত্র সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর রাশিয়া এই পরীক্ষা চালাল। ওই চুক্তির আওতায় দুই দেশ তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বাধ্য ছিল। তবে বর্তমানে চুক্তির কোনো বাধ্যবাধকতা না থাকায় উভয় দেশই স্বাধীনভাবে সক্ষমতা বৃদ্ধির সুযোগ পাচ্ছে। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার পর ওয়াশিংটন ও মস্কো উচ্চ পর্যায়ের সামরিক সংলাপে বসতে রাজি হলেও এর মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ আপাতত নেই।