চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ইন্টার্ন শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শেষ হয়েছে।
গত সোমবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন। সভাপতিত্ব করেন পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিআরটিসি’র ল্যাব ইনচার্জ এবং ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মো: সোহেল আল ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআরটিসির প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: ইনকেয়াজ উদ্দিন। তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ডিভিএম-এর ৮৫ জন ইন্টার্ন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।



