প্রযুক্তি ডেস্ক
রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি-১০০ আই নিয়ে এসেছে। এতে সাত হাজার মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে একবার পূর্ণ চার্জে ডিভাইসিটি তিন দিন পর্যন্ত চলতে সক্ষম। ডিভাইসটিতে ব্যবহার করা ১২০ হার্জ আলট্রা-স্মুথ ডিসপ্লে; যার কারণে আট ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং করা সম্ভব। একই সাথে, এতে ৯৬.৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক ও ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং করা সম্ভব।
শক্তিশালী ব্যাটারি হওয়ার পরও ডিভাইসটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম যার ওজন মাত্র ২০৮ গ্রাম। ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, সময়ের সাথে সাথে স্মুথ অপারেশন নিশ্চিত করতে ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, অ্যান্ড্রয়েড ১৬-নির্ভর রিয়েলমি ইউআই (ইউজার ইন্টারফেস) ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটি ডন পার্পল ও ডাস্ক গ্রের মতো দুটি রঙে পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি-১০০ আই দু’টি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা ও ৪ জিবি+১২৮ জিবির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।



