হামাস কমান্ডার ও স্ত্রী-কন্যার নামাজে জানাজায় হাজারো ফিলিস্তিনি

Printed Edition

সিনহুয়া

ইসরাইলি হামলায় নিহত হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডার ইজ্জুদ্দিন আল-হাদ্দাদ এবং তার স্ত্রী ও কন্যার নামাজে জানাজা হাজারো ফিলিস্তিনির অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। ইসরাইলি হামলায় আল-হাদ্দাদ নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলি ওই বিমান হামলায় হাদ্দাদের স্ত্রী এবং কন্যাও নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

ফিলিস্তিনি সূত্রগুলোর মতে, শনিবার আল-হাদ্দাদের নামাজে জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নেন। গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল-আকসা শহীদ মসজিদ থেকে জানাজার শোভাযাত্রা শুরু হয়।