বরিশাল ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামীর কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। দেশের জনগণ জামায়াতে ইসলামীকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। তবে জনগণের সেই আস্থা অক্ষুণœ রাখতে দায়িত্বশীলদের ভূমিকা পালন করতে হবে সাহাবায়ে কেরামের আদলে। গতকাল শনিবার বরিশাল অঞ্চল জামায়াত আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের একমাত্র আদর্শ হলো রাসূলুল্লাহ সা:-এর আদর্শ। জাহেলিয়াতে আচ্ছন্ন সমাজে দায়িত্বশীলদের সাহাবিদের মতো ঈমানের দৃঢ়তা নিয়ে দ্বীন কায়েমের দায়িত্ব পালন করতে হবে।
বরিশাল অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত এ শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, জাতীয় নির্বাচনপরবর্তী প্রেক্ষাপটে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিবিরে বিশেষ অতিথি ছিলেন- মাওলানা মুহাম্মাদ শাহজাহান, ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। উপস্থিত ছিলেন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলা আমিররা।



