ভেনিজুয়েলাকে অঙ্গরাজ্য বানানোর মন্তব্যে রদ্রিগেজের নিন্দা

Printed Edition
ভেনিজুয়েলাকে অঙ্গরাজ্য বানানোর মন্তব্যে রদ্রিগেজের নিন্দা
ভেনিজুয়েলাকে অঙ্গরাজ্য বানানোর মন্তব্যে রদ্রিগেজের নিন্দা

এপি

ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভেনিজুয়েলা কখনোই মার্কিন অঙ্গরাজ্য হওয়ার কোনো পরিকল্পনা করছে না এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তাদের সরকার বদ্ধপরিকর।

সোমবার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে গায়ানার সাথে খনিজ ও তেলসমৃদ্ধ এসেকিবো অঞ্চল নিয়ে বিরোধের শুনানিতে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রদ্রিগেজ। তিনি বলেন, ‘আমরা আমাদের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ইতিহাস রক্ষা করে যাব। ভেনিজুয়েলা কোনো উপনিবেশ নয়, এটি একটি স্বাধীন দেশ।’ এর আগে সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। এই মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পরে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্পের পরিকল্পনার ওপর সরাসরি কোনো মন্তব্য না করলেও জানান, ট্রাম্প প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করতে পছন্দ করেন এবং বর্তমানে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রশাসনের সাথে সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন।