বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ আখতরের ওফাত বার্ষিকী পালন

Printed Edition

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা মাওলানা মীর মোহাম্মদ আখতরের (রহ.) ৫৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে গতকাল কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুছা কাজেমীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের অর্থসম্পাদক আলহাজ নুরুল কবির চৌধুরী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ট্রাস্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়া আব্দুর রহিম, সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ, মাওলানা জিয়াউল হক আনছারী ও মাওলানা শাহাদাত হোসেন।

সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের উপদেষ্টা আলহাজ আব্দুল আউয়াল, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্মসম্পাদক আলহাজ মুহাম্মদ হারুন শেঠ, সাংগঠনিক সম্পাদক আলহাজ মুহাম্মদ মোজাম্মেল হক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলহাজ মুহাম্মদ নুরুল ইসলাম, সদস্য আলহাজ মোহাম্মদ মোসলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা নুরুল হুদা ও মোহাম্মদ মাঈন উদ্দিন চৌধুরী।