ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে নতুন মুখ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। আগামীকাল শুরু প্রথম টেস্ট। তার আগেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, কার হবে অভিষেক কিংবা আদৌ হবে কি না তাদের অভিষেক। এমন প্রশ্নে প্রধান কোচ ফিল সিমন্সের সহজ উত্তর, এখনো কিছু ঠিক হয়নি। সরাসরি কিছু না বললেও সাপোর্ট করলেন তরুণদের, তরুণ ক্রিকেটারদের দলে আসা বেশ ভালো ব্যাপার। কালকে (আজ) বসে ঠিক করব, কোন একাদশ নিয়ে মাঠে নামব আমরা।
নাহিদকে নিয়ে সতর্ক
জাতীয় দলের পাশাপাশি সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দারুণ বোলিং করেছেন। পেশোয়ার জালমিকে শিরোপা জেতানোর পথে ৫ ম্যাচে তাঁর শিকার ৯ উইকেট। ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স পেতে রানাকে খেলানোর পক্ষে সিমন্স। তার কথায়, নাহিদ রানার ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপার কী জানেন? সেন্স অব আন্ডারস্ট্যান্ডিং। সে জানে সে কোথায় আছে এবং সে কোন কাজটা ভালোভাবে করতে পারে। সে জানে কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে।



