নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

দুইশ’ ষোল.

হ্যানতে উরা দুজন ভিতরের দিকি ঢুকি গিল। উগির লোকেরা হ্যানে ভেতরে ছেল।’

চরার জায়গাটা বেশ সাদা বালিতে ভর্তি। জুতো পরেই নামা যাবে। পা ডেবে যাবে না। মান্দার মাঝি শক্ত করে লগি ধরল।

নাভিদ মান্দার মাঝির দিকে লক্ষ করে বলল, ‘মান্দার মিয়া, তুমিও এসো আমাদের সঙ্গে। পথ দেখিয়ে নিয়ে যাবে।’

মান্দার মাঝি গাইগুই করতে লাগল। তার মতলব বোঝা গেল না। সবাই ভেতরে ঢুকলে চম্পট দেবার মতলব নাকি? ‘স্যার, আমি উগির জাগা চিনিনে। এই পন্তুক আইলাম।’

‘তবুও তুমি এসো। ইনতাজ আলী, তুমি বন্দুকে টোটা ভরে চলে এসো আমাদের সাথে।’ ইনতাজ আলী ছইয়ের ভেতর থেকে বন্দুকটা হাতে নিতে নিতে বলল, ‘বন্দুকে টোটা ভরি রাখিছি স্যার। বাদায় থাকলি সবসময় উগির জন্যি রেডি হয়ি থাকতি হয়।’

  • (চলবে)