মোহনগঞ্জ উপজেলা আদর্শনগর বাজার থেকে নাদিয়া আক্তার (১০) নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ইসরাত জাহান মিম (২০) নামে এক নারী অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। অপহরণকারী মিম আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুয়াইর গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের মেয়ে নাদিয়া মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদর্শনগর বাজার এলাকায় প্রাইভেট পড়তে আসে। পরে বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে জনতার হাতে আটক হয় অপহরণকারী। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা



