ছোট্ট বন্ধুরা,
ইতোমধ্যেই তোমরা ভালুক সম্পর্কে কিছু পড়েছ এবং জেনেছ। এটি কখন বেশি ক্ষুধার্ত থাকে? শীতের শেষ দিনগুলোয়। এ সময় এরা ক্ষুধার জ্বালায় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এমনকি মানুষকে আক্রমণ করতেও দ্বিধা করে না। বিশ্বের ভয়ঙ্কর প্রাণীর তালিকায় ভালুকের স্থান ১০ নম্বরে। প্রতি বছর এর আক্রমণে আনুমানিক ১৫-২০ জন মানুষ মারা যায়।
বিশ্বের বিভিন্ন বনে ভালুক থাকে। এ জন্য ওই বনগুলোয় ক্যাম্পিং করতে সাবধানতা অবলম্বন করতে হয়। এ সময় তাঁবু বা গাড়িতে খাবার রাখতে নেই। খাবারের লোভে এরা আক্রমণ করে বসতে পারে। অনেক ভালুক খুব সহজে গাড়ির দরজা খুলে খাবার লুট এবং মানুষের ক্ষতি করতে পারে।



