আল আরাবিয়া
মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) পূর্বে অবস্থিত ফেজ শহরে একটি চারতলা ভবন ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপ বুধবার জানিয়েছে যে এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম টুএএম প্রথমে ১১ জন মারা গেছেন বলে খবর প্রকাশ করলেও পরবর্তীতে তারা অফিসিয়াল সংশোধনী জারি করে। কর্তৃপ জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে আরো কেউ চাপা পড়ে আছেন কি না তা খুঁজে বের করতে উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় গণমাধ্যমে উদ্ধারকর্মী ও সাধারণ বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্য থেকে মাটি খুঁড়ে খোঁজাখুঁজি করার ভিডিও চিত্র দেখানো হয়েছে।



