শোক সংবাদ

ডালিম মিয়া

Printed Edition

কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রাম নিবাসী এবং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনের ৯৬ ব্যাচের মো: ডালিম মিয়া (৮৬) গতকাল রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে, স্ত্রী, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা জয়পুর ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।