জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের বুড়ইল আপলাপাড়া গ্রামের জগডুম্বর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক লোকমান হোসেন গতকাল ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রোববার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার ইন্তেকালে উপজেলা জামায়াতের নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কালাই (জয়পুরহাট) সংবাদদাতা।



