ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ইমাম খামেনির শাহাদত শীর্ষক আলোচনা সভা

Printed Edition
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘বিশ্বমানবতা ও ইমাম খামেনির শাহাদত’ শীর্ষক এক আলোচনা সভা রোববার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আহসানুল হাদীর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইস্রাফিল আমিরি সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী এবং ঢাকাস্থ আল-জামেআতুল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আয়াতুল্লাহ শাহাবুদ্দিন মাশায়েখি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান ধন্যবাদ জ্ঞাপন করেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান অনুষ্ঠান সঞ্চালন করেন।

বক্তারা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা আমেরিকা ও ইজরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খামেনির রূহের মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।