ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইমাম সমাজ বাংলাদেশের বিক্ষোভ

Printed Edition

ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চলমান পৈশাচিক নির্যাতন, সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে গতকাল ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর অব্যাহত নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে সব সহিংসতা বন্ধ, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।

সমাবেশে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো সব সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। পরে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে চকবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় সংগঠনের সভাপতি কারি আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক মুফতি তাসলিম মুফতি আনিসুর রহমান, মুফতি সুলাইমান সাদী প্রমুখ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।