রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম বলেন, ‘একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব কেবল চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং যেকোনো দুর্যোগ, দুর্দশা ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের জন্য এই সহায়তার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।



