বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন চট্টগ্রাম ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
সম্মেলনে ত্রিবার্ষিক (২০২৩-২৬ খ্রি.) প্রতিবেদন উপস্থাপন করেন- জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শোক প্রস্তাব পেশ করেন; অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ নূরুল কবীর চৌধুরী, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন; অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, শাখাগুলোর কার্যক্রমের নিয়ে আলোচনা করেন; যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন শেঠ।
শাখাগুলোর পক্ষ থেকে ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, চট্টগ্রামের জেলার পক্ষে ট্রাস্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, কক্সবাজার জেলার সিনিয়র সহসভাপতি আলহাজ মাস্টার সিরাজুল ইসলাম, লংগদু, রাঙ্গামাটির সম্পাদক হাফেজ মাওলানা এস এম ফোরকান আহমদ, খাগড়াছড়ি জেলার সহসভাপতি মাওলানা মুহাম্মদ আবু ওসমান। সম্মেলনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে ২০২৬-২৯ কার্যকালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা। গঠনতন্ত্র অনুযায়ী শায়খ মুহাম্মদ আবদুল হাই সভাপতি ও হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।



